4:18 pm, Wednesday, 4 November 2026

কূটনৈতিক আলোচনার আশায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম অনেকটাই হ্রাস পায়।

অয়েল প্রাইস ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সমঝোতার লক্ষ্যে ইরান ও কাতারের সরকারি কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর প্রভাবে দুপুরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৯ ডলার ৮০ সেন্ট এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ১০০ ডলার ৫০ সেন্টে নেমে আসে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কায় গত অক্টোবরে তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনার খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর হলে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ১২০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

তবে চীনের অর্থনৈতিক শ্লথগতি এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ায় বৈশ্বিক বাজারে তেলের চাহিদা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে আলফাডাঙ্গায় জমজমাট হাডুডু প্রতিযোগিতা

কূটনৈতিক আলোচনার আশায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

Update Time : 01:11:33 pm, Tuesday, 3 November 2026