5:14 pm, Friday, 6 November 2026

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ তামিম শেখ (১৯) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী সংলগ্ন শেখ লুৎফর রহমান সেতুর টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তামিম শেখ টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তিনি গওহরডাঙ্গা গ্রামের মাহাবুব হোসেন মুরাদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী। তিনি বলেন, আটক তামিম কয়েক মাস ধরে মাদক-সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী সংলগ্ন শেখ লুৎফর রহমান সেতুর টোলপ্লাজা থেকে তাকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। ওসি আইয়ুব আলী আরও বলেন, এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার

Update Time : 01:08:33 pm, Thursday, 5 November 2026