10:36 am, Friday, 6 November 2026

দেশজুড়ে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, সঙ্গে রয়েছে বৃষ্টির আভাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থার তথ্যে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে।

তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিনও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের বাকি অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৯ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো আবহাওয়া পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশজুড়ে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, সঙ্গে রয়েছে বৃষ্টির আভাস

দেশজুড়ে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, সঙ্গে রয়েছে বৃষ্টির আভাস

Update Time : 10:31:55 am, Friday, 6 November 2026