11:36 am, Sunday, 8 November 2026

চুয়েট উপাচার্য ড. শেখ শরীফুল আলমের বক্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরীক্ষা আয়োজন নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্ট ও বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তারা পরীক্ষা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানালেও এর মাধ্যমে কোনো ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরোধিতা করেছেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের উদ্যোগে পরীক্ষা দিতে তারা আগ্রহী। তবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুমতি, স্বাক্ষর কিংবা নেতৃত্বে পরীক্ষা দেওয়ার কোনো প্রস্তাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা আয়োজনের উদ্যোগকে কোনো ব্যক্তির ব্যক্তিগত কৃতিত্ব বা কর্তৃত্ব হিসেবে উপস্থাপনের প্রচেষ্টাও তারা প্রত্যাখ্যান করেন।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের অচলাবস্থায় তারা এবং তাদের পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে নিতে তারাই শিক্ষকদের কাছে পরীক্ষা আয়োজনের আবেদন জানিয়েছেন। তাদের আবেদনে সাড়া দিয়ে ডিন, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকেরা পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করলে সেটিকে তারা দায়িত্বশীল ও নৈতিক পদক্ষেপ হিসেবে দেখবেন।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সম্মিলিত আবেদনের ভিত্তিতে পরীক্ষা আয়োজনের উদ্যোগকে কোনো ব্যক্তির নেতৃত্বের সাফল্য হিসেবে প্রচার করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে প্রশাসনিক ব্যর্থতার দায় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে পরীক্ষা আটকে রাখা কিংবা পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টার বিরোধিতা করেন তারা।

এ ছাড়া শিক্ষার্থীদের পরিচয় ও প্রতিনিধিত্ব যাচাইয়ের পর্যাপ্ত ভিত্তি ছাড়া কোনো ই-মেইলকে পুরো শিক্ষার্থীসমাজের সম্মিলিত মতামত হিসেবে উপস্থাপনের বিরোধিতা করেন বিবৃতিদাতারা। তাদের মতে, ব্যক্তিগত মতামতকে সব শিক্ষার্থীর অবস্থান হিসেবে প্রচার করা গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন ও দাপ্তরিক নথি ব্যক্তিগত ফেসবুক পোস্টে ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনেরও নিন্দা জানান তারা।

এ ধরনের মতপার্থক্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করে ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে সমাধানের আহ্বান জানান শিক্ষার্থীরা। বিবৃতির শেষাংশে শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষকদের উদ্যোগে পরীক্ষা দিতে প্রস্তুত, তবে কোনো ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠার শর্তে নয়। শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা না নেওয়ারও আহ্বান জানান তারা।

একই সঙ্গে শিক্ষাজীবন সচল রাখার পাশাপাশি সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে নিজেদের অবস্থান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

হিমালয় অঞ্চলে চরম ঝুঁকিতে দুইশ হ্রদ, বাংলাদেশের ওপর বড় প্রভাবের শঙ্কা

চুয়েট উপাচার্য ড. শেখ শরীফুল আলমের বক্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের

Update Time : 11:12:11 am, Sunday, 8 November 2026