2:02 am, Monday, 9 November 2026

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগ নেতা মনোয়ার গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে তার বাড়ির আশপাশ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কোন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিস্তারিত জানায়নি পুলিশ। গ্রেপ্তার মনোয়ার হোসেন উপজেলার নওপাড়া গ্রামের মৃত আত্তাফ মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে কালাই থানা পুলিশের একটি দল নওপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির আশপাশ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে আটক করা হয়। দায়িত্বশীল সুত্রে জানা যায়, গ্রেপ্তার মনোয়ার হোসেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ বিষয়ে কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সরকারি সেবায় নাগরিকদের হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগ নেতা মনোয়ার গ্রেপ্তার

Update Time : 01:51:57 am, Monday, 9 November 2026