দেশে ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা এবং এর আর্থসামাজিক প্রভাব তুলে ধরতে যৌথভাবে গবেষণা করার উদ্যোগ নিয়েছে বিকাশ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।
সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ইমেরিটাস ও আইএআরের নির্বাহী পরিচালক ড. এম রিজওয়ান খান, বিকাশের চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।




















