ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সম্প্রতি প্রযুক্তি, ফুটবল ও মিউজিকের চমৎকার সমন্বয়ে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর ট্রফি উন্মোচন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাসওয়ার উমারু লেব্বে, জেনারেল সেক্রেটারি পুরুষোত্তম কাট্টেল ও আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক।




















