2:40 am, Sunday, 22 November 2026

ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল, এখন তানভীরের লাশের অপেক্ষায় স্বজনেরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সংসারে সচ্ছলতা আনতে তিন বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন চাঁদপুরের তানভীর হোসেন (৩৫)। আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল তাঁর। এর আগেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। স্বজনেরা এখন তাঁর লাশের অপেক্ষায়।

তানভীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জোড়খালী এলাকার বাসিন্দা। বাবা মো. আবদুল হক প্রধান কৃষিকাজ করেন। চার ভাই–বোনের মধ্যে তানভীর মেজ। ২০২৩ সালের শেষ দিকে অভাবের সংসারে সচ্ছলতা আনতে ও নিজেকে স্বাবলম্বী করতে মালয়েশিয়ায় যান তিনি। দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি ভাড়া বাসায় থাকতেন তানভীর, কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তাঁর পাঠানো টাকায় ধীরে ধীরে সংসারে সচ্ছলতা ফিরছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসার কাছে সড়ক পার হচ্ছিলেন তানভীর। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। সড়কে ছিটকে পড়েন তিনি। এতে মাথাসহ তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

তানভীরের ভাইয়ের শ্যালক মো. তারেক আজিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তানভীরের সঙ্গে থাকা এক পরিচিত ব্যক্তি ফোন করে পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। লাশের অপেক্ষায় দিন গুনছেন এখন পরিবারের সদস্যরা।

বিদেশ থেকে লাশ আনতে এবং দেশে আনার পর দাফনে পুলিশ প্রবাসীর পরিবারকে সহযোগিতা করবে বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল, এখন তানভীরের লাশের অপেক্ষায় স্বজনেরা

Update Time : 06:36:13 pm, Saturday, 21 November 2026