4:01 pm, Monday, 23 November 2026

৪ বছর পেরিয়ে গেলেও ভোগান্তি কমেনি উপজেলাবাসীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম ২০২২ সালের ২৪ জুলাই শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। ২২২ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলায় ৪টি ইউনিয়ন ও ১৪৭টি গ্রাম রয়েছে। জনসংখ্যা প্রায় দেড় লাখ। স্থানীয়দের অভিযোগ, উপজেলা ঘোষণার পর জনমনের প্রত্যাশাগুলো ৪ বছরেও বাস্তবায়ন হয়নি। দ্রুত প্রশাসনিক ভবন নির্মাণ, শূন্য পদে জনবল নিয়োগ ও স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি জানান তারা। উপজেলা ঘোষণার ৪ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গড়ে ওঠেনি। নেই নিজস্ব প্রশাসনিক ভবন, স্বাস্থ্য কমপ্লেক্স ও পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী। সরকারি ২৩টি দপ্তরে অনুমোদিত ২১২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৪ জন। শূন্য রয়েছে ১৯৮টি পদ। অধিকাংশ সরকারি দপ্তরের কার্যক্রম ধর্মপাশা উপজেলা থেকে অতিরিক্ত দায়িত্বে পরিচালিত হচ্ছে এখনো। ফলে নামেই উপজেলা, বাস্তবে অধিকাংশ প্রশাসনিক ও সরকারি সেবার জন্য এখনো পাশের ধর্মপাশা উপজেলার ওপর নির্ভর করতে হচ্ছে দেড় লাখ মানুষকে। প্রশাসনিক সূত্রে জানা যায়, বর্তমানে মধ্যনগরে ইউএনও, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রথম শ্রেণির পাঁচজন কর্মকর্তা কর্মরত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণির সীমিতসংখ্যক কর্মচারী দিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একতলায় অস্থায়ীভাবে চলছে প্রশাসনিক কার্যক্রম। এ উপজেলায় এ পর্যন্ত ৯ জন কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করলেও তাদের মধ্যে মাত্র তিনজন মধ্যনগরে মূল দায়িত্বে ছিলেন। অন্য ছয়জন পাশের ধর্মপাশা উপজেলার ইউএনও অথবা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যনগরে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন। পর্যাপ্ত জনবল না থাকায় নিয়মিত প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।

এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি উপজেলা হাসপাতাল। দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং দুটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। নেই কোনো এমবিবিএস চিকিৎসক। ফলে সাধারণ চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবার জন্য স্থানীয়দের যেতে হচ্ছে ধর্মপাশা কিংবা নেত্রকোনার কলমাকান্দা হাসপাতালে। এতে রোগীদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মধ্যনগর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন, উপজেলা ঘোষণার পর স্থানীয় মানুষের মধ্যে অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ৪ বছরেও প্রয়োজনীয় প্রশাসনিক ভবন, জনবল ও স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি। ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ করা, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর  দাবি জানাচ্ছি। জেলা প্রশাসক মিনহাজুর রহমান বলেন, মধ্যনগর উপজেলার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল পূরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। শিগগিরই সমাধান হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

৪ বছর পেরিয়ে গেলেও ভোগান্তি কমেনি উপজেলাবাসীর

Update Time : 06:40:26 am, Monday, 23 November 2026