11:50 pm, Monday, 23 November 2026

সাতক্ষীরা আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা জেলা আদালত চত্বর থেকে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বলের আকৃতির একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে আদালত চত্বরে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় এবং আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের মাঝামাঝি স্থানে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তুটির আকৃতি অনেকটা ক্রিকেট বলের মতো। এর গায়ে কালো কসটেপ পেঁচানো ছিল। এ ছাড়া এর সঙ্গে বারুদের মতো উপাদান বা সন্দেহজনক আলামত দেখা যাওয়ায় উপস্থিত মানুষের মধ্যে শঙ্কা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর নাজমুল হুদার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশ বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার সময় আদালত এলাকায় দাপ্তরিক কাজ ও বিচারিক কার্যক্রম চলছিল। হঠাৎ বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবরে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করেছে। তবে এটি প্রকৃতপক্ষে হাতবোমা বা বিস্ফোরক কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সাতক্ষীরা আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

Update Time : 11:11:06 pm, Monday, 23 November 2026