7:51 pm, Tuesday, 24 November 2026

সমস্যা মিটিয়ে দ্রুত চালু করুন

সমস্যা মিটিয়ে দ্রুত চালু করুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস সরবরাহ ও পরিবেশদূষণ রোধের মতো উদ্দেশ্য নিয়ে শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মিত হলেও স্থাপনাটির অচলাবস্থার খবর উদ্বেগজনক। স্থাপনাটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে, কিন্তু  উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও তা কার্যত খালি পড়ে আছে।

প্রথম আলোর খবরে অচলাবস্থার পেছনে কারণ হিসেবে উঠে এসেছে পরিকল্পনাগত সমন্বয়হীনতা, বাজারের বাস্তবতা না বোঝা এবং অংশীজনদের অনীহা। যেমন শেরপুরের ব্যবসায়ীদের অভিযোগ, প্রকল্পটি গ্রহণের আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি। বাজার থেকে কসাইখানার দূরত্বের কারণে তাঁদের পরিবহন ও শ্রমিকের খরচও বেড়ে যাবে। ব্যবসায়ীদের এই বাড়তি খরচের যুক্তি একেবারে উড়িয়ে দেওয়ার মতো না হলেও, এলাকার বাসিন্দারা আরেক বাস্তবতার কথাও বলছেন। আধুনিক কসাইখানায় পশু জবাইয়ের আগে ভেটেরিনারি সার্জনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। ফলে চাইলেই রোগাক্রান্ত বা অসুস্থ পশু জবাই করার সুযোগ সেখানে থাকবে না।

পাল্টাপাল্টি এই অভিযোগ এলেও প্রশাসনের দায়িত্ব ছিল প্রকল্পের শুরুতেই এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা এবং কসাইখানা ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি প্রচারণা চালানো। তবে এমন প্রকল্প বা স্থাপনার অচল হয়ে পড়ে থাকার চিত্র কেবল শেরপুরের একক কোনো ঘটনা নয়, বরং এটি আমাদের দেশের উন্নয়ন প্রকল্পগুলোর এক চিরচেনা এবং হতাশাজনক বাস্তবতা। গত ২৭ মে প্রথম আলোয় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, রাজধানীর হাজারীবাগ ও কাপ্তানবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৩৩ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করেছিল। উদ্বোধনের পর দীর্ঘ সাত বছরেও সেখানে আর কোনো পশু জবাই হয়নি। (প্রথম আলো, ২৭ মে ২০২৬)

যে উদ্দেশ্যে শেরপুরে এই কসাইখানা নির্মিত হয়েছে, তার বাস্তবায়নের জন্য প্রশাসনের বহুমাত্রিক উদ্যোগ নেওয়া জরুরি। অংশীজনদের বাস্তবতাকে যেমন অবহেলা করা ঠিক হবে না, তেমনি শহরের বাজারগুলোর যত্রতত্র ও উন্মুক্ত স্থানে পশু জবাই অব্যাহত রাখলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তা মারাত্মক হুমকিতে পরিণত হবে। প্রশাসনের উচিত দ্রুত অংশীজনদের সঙ্গে নিয়ে কসাইখানা সচল করার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা।

আশার কথা, শেরপুর পৌরসভা কর্তৃপক্ষ ব্যবসায়ীদের জন্য পরিবহনসুবিধা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আমরা মনে করি, কেবল কাগুজে কমিটি গঠন বা কঠোর আইনের ভয় দেখিয়ে এই সমস্যার সমাধান হবে না। বরং বাস্তবসম্মত ব্যবসা মডেল ও আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কোটি কোটি টাকায় নির্মিত এই আধুনিক কসাইখানাগুলো অবিলম্বে সচল করা হোক—এটাই আমাদের প্রত্যাশা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিয়ের জন্য চাপ কিশোরীর, কথা–কাটাকাটি ও ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা করেন তরুণ

সমস্যা মিটিয়ে দ্রুত চালু করুন

Update Time : 09:25:48 am, Tuesday, 24 November 2026