8:12 am, Friday, 27 November 2026

ফের বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আবারও বৈঠকে বসতে যাচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আগামী শুক্র ও শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। 

এবারের বৈঠকে চুক্তির আওতায় পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচ্যসূচি বা বৈঠকের নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি সূত্রগুলো। 

গত আগস্টে সৌদি আরবের মক্কায় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে তিন দেশ। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। 

ইরানকে ঘিরে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এ চুক্তি হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ফের বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

ফের বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

Update Time : 08:01:00 am, Friday, 27 November 2026