1:18 am, Thursday, 5 November 2026

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

  • ডেস্ক রিপোর্ট প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট
  • Update Time : 03:47:52 pm, Sunday, 22 September 2024
  • 373
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতে ইলিশ রপ্তানির বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে পাওয়ার তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।

মাহমুদুল হাসান জানান, বাংলাদেশের রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নম্বর ১২৭, ভবন নম্বর ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তবে উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে আলফাডাঙ্গায় জমজমাট হাডুডু প্রতিযোগিতা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

Update Time : 03:47:52 pm, Sunday, 22 September 2024