3:13 am, Wednesday, 15 July 2026

এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে, সেই মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আজ কেউ কেউ শিক্ষামন্ত্রী হয়েছেন, কেউ কেউ সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন।’

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জুলাই পথযাত্রায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি, যিনি স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ। তিনি সব জায়গায় গিয়ে বলেন—নকল আর চলবে না। কিন্তু শিক্ষার্থীরা এখন তার এই স্ট্যান্ডবাজি বুঝে গেছে। ২০২৬ সালে শিক্ষার্থীদের হাঁটু পানিতে দাঁড়িয়ে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একটি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে সেখানে ভুল রাখা হয়েছে। একজন পরীক্ষার্থীর মানসিক অবস্থার কথা একবার চিন্তা করুন। আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তারাই রাস্তায় নেমেছিল বলেই শিলং থেকে এসে কেউ কেউ সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন।’

বন্যা পরিস্থিতি নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার ও চট্টগ্রামের মানুষ বন্যায় মানবেতর জীবনযাপন করছে। অথচ এখনো সেখানে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি। বন্যা শুরুর পর পার্বত্য চট্টগ্রামের একজন প্রতিমন্ত্রী হজে চলে গেছেন।’

তিনি অভিযোগ করেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা জনপ্রতি ৩০ টাকারও কম।’

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংবিধান সংস্কার কমিটি কোনো সংবিধান লিখে দেয়নি। তাকে বলতে চাই, যদি এটি না থাকে তাহলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে নেই। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতা সংবিধানের বিরুদ্ধে গিয়ে নয়, বরং সংবিধানের ব্যত্যয় ও মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদেই রাস্তায় নেমেছিল। নতুন বাংলাদেশের অভিমুখ তারাই ঠিক করেছে।’

বিএনপি সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা গেছে, সরকার বিভিন্ন জায়গায় তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। বিএনপি সরকারের কাছে হাসিনার বিচার ব্যবস্থা, সচিবালয়, নির্বাহী কাঠামো ও ব্যবসায়ীরা পছন্দের; শুধু হাসিনাই অপছন্দের ছিল।’

তিনি বলেন, ‘আমরা কেবল একজন হাসিনার পরিবর্তন চাইনি, চেয়েছি হাসিনার ব্যবস্থার পরিবর্তন। কিন্তু সরকার জনআকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে।’

জুলাই পথযাত্রায় আরও অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে সোনারগাঁ মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে জুলাই পথযাত্রা শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার

এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

Update Time : 09:06:18 pm, Tuesday, 14 July 2026