4:24 pm, Thursday, 5 November 2026

ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ কনস্টেবল আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর কুর্মিটোলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে পুলিশের গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হলে বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল।

বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নম্বর টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় মিরপুরকে সুন্দর-সুশৃঙ্খল করা হবে: ডিএনসিসি প্রশাসক

ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ কনস্টেবল আহত

Update Time : 01:32:53 pm, Thursday, 5 November 2026