12:32 pm, Sunday, 9 August 2026

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের নলকায় ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আন্তত ১০ যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, শুক্রবার রাতে দিনাজপুর থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামগামী যাচ্ছিল। বাসটি রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাস এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২

Update Time : 09:59:50 am, Saturday, 8 August 2026