মন্ত্রী হিসেবে দায়িত্ব ও পদমর্যাদা একপাশে রেখে ক্ষুধার্ত এক শিশুর কান্নায় সাড়া দিলেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদি। কাঠমান্ডুর একটি শিশু হোম পরিদর্শনে গিয়ে ১৭ দিন বয়সি শিশুটিকে কান্নারত অবস্থায় দেখে তিনি তাকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করান।
মন্ত্রীর এ মানবিক মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন তিনি।





















