11:42 am, Friday, 6 November 2026

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের বিকল্প প্রার্থী ঠিক করবে বিএনপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হচ্ছে। শিগগিরই আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এদিকে মির্জা ফখরুলের উত্তরসূরি কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবেন-তা তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত আসবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশজুড়ে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, সঙ্গে রয়েছে বৃষ্টির আভাস

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের বিকল্প প্রার্থী ঠিক করবে বিএনপি

Update Time : 06:42:15 pm, Friday, 21 August 2026