2:58 pm, Friday, 6 November 2026

অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করতে হবে: এমপি মহিত তালুকদার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর ইউনিয়ন তিনটি থানার মোহনা হওয়ায় এখানে অপরাধ প্রবণতা বেড়ে থাকে। এলাকার জনগণের নিরাপত্তা ও দাবির কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনে আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প করা হচ্ছে।

তিনি গত শনিবার (২২ আগস্ট) বিকেল সন্ধ্যায় আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনের ২য় তলায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে মুখ্য আলোচক ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি বলেন, চাঁপাপুর পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এ এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। কঠোর হস্তে মাদক নিয়ন্ত্রণ করা হবে।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার তহুরার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবু মোতালেব, সম্পাদক গোলাম মোস্তফা, চাঁপাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুফ আলী দুলাল, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন একটি সীমান্তবর্তী এলাকা। এই ইউনিয়নের পাশেই নন্দীগ্রাম, রানীনগর ও কাহালু থানার সীমানা রয়েছে। সে কারণে চাঁপাপুর এলাকায় নানা অপরাধ, মাদকদ্রব্য বেচাকেনার একটি রুট রয়েছে। এখানে পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় ওই এলাকার হাজার হাজার মানুষের নিরাপত্তা বিধান ও মাদক নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকার পালন হবে এবং জনগণ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশে ইতিহাসের সর্বোচ্চ সাড়ে ৪৮ লাখ মামলা বিচারাধীন, তীব্র বিচারক সংকট

অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করতে হবে: এমপি মহিত তালুকদার

Update Time : 01:36:27 pm, Sunday, 23 August 2026