2:15 pm, Friday, 6 November 2026

অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর হোম ইকোনমিক্স কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়েছে।

এসময় পুলিশের বিরুদ্ধে হেনস্তা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিক্ষার্থী।

এদিকে, অধ্যক্ষ ও তার সাথের সবাইকে অবাঞ্ছিত ঘোষণাসহ ৪ দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে।

এরপর মধ্যরাতে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শতাধিক শিক্ষার্থী। অধ্যক্ষ মেহেরুন্নেছার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল ইস্যুতে ২ শিক্ষার্থীকে হুমকি, এবং আবাসিক ভবন সাবলেট দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের।

পরে সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো ক্যাম্পাসে সরকারি পরীক্ষা বন্ধ রাখা, পুলিশি হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ক্লাস-পরীক্ষা বন্ধ এবং অধ্যক্ষের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন মোবাইলফোনে জানান, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে পুলিশের নারী সদস্যরা উদ্ধার করেন। কোনো শিক্ষার্থীর ওপর পুলিশ হামলা চালায়নি বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীরা

অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীরা

Update Time : 02:08:00 pm, Friday, 6 November 2026