2:58 pm, Friday, 6 November 2026

যশোরে ডিবির অভিযান: অস্ত্র ও গুলিসহ চিহ্নিত ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ চিহ্নিত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাতে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের হালিমের মোড়ের উত্তর পাশে জসিমের চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়। রোববার (২৩ আগস্ট) দুপুরে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—অভয়নগর উপজেলার ধোপাদি মধ্যপাড়ার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮), বুইকরা গ্রামের নেছার আলীর ছেলে বিল্লাল খাঁ (৩৬) ও ধোপাদি গ্রামের মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে গ্রেপ্তার করে। পরে আল আমিনের পরিহিত জিন্সের প্যান্টের পেছনের কোমর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং পেছনের বাম পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল গাজীকেও গ্রেপ্তার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশে ইতিহাসের সর্বোচ্চ সাড়ে ৪৮ লাখ মামলা বিচারাধীন, তীব্র বিচারক সংকট

যশোরে ডিবির অভিযান: অস্ত্র ও গুলিসহ চিহ্নিত ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

Update Time : 01:57:09 pm, Sunday, 23 August 2026