2:58 pm, Friday, 6 November 2026

নিরাপদ আকাশপথ নিশ্চিত করতে সিভিল এভিয়েশন একাডেমিতে ৩৬তম এটিসি বেসিক কোর্স শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করার জন্য দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় ২৭ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি।

উদ্বোধনী বক্তব্যে এয়ার কমডোর মো. নূর-ই-আলম বলেন, বিমান চলাচল ব্যবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল একটি কার্যক্রম। প্রতিদিন দেশের আকাশপথ দিয়ে বিভিন্ন গন্তব্যে অসংখ্য উড়োজাহাজ চলাচল করে। এসব উড়োজাহাজের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, উড্ডয়ন ও অবতরণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং আকাশপথের সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে পরিচালনায় প্রশিক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের বিমান চলাচল খাতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল গড়ে তুলতে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী ও অতিথিদের স্বাগত জানান সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

তিনি বলেন, দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর করতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল প্রয়োজন। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেবিচকের পরিচালক (এটিএম) মো. সামছুল হক। এ সময় সিভিল এভিয়েশন একাডেমি ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬-এ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর আটজন এবং বেবিচকের ছয়জন সদস্য রয়েছেন। ২৭ সপ্তাহের এ প্রশিক্ষণে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। বেবিচক সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিমান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

একই সঙ্গে প্রশিক্ষিত জনবল দেশের আকাশপথে নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন বিমান চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশে ইতিহাসের সর্বোচ্চ সাড়ে ৪৮ লাখ মামলা বিচারাধীন, তীব্র বিচারক সংকট

নিরাপদ আকাশপথ নিশ্চিত করতে সিভিল এভিয়েশন একাডেমিতে ৩৬তম এটিসি বেসিক কোর্স শুরু

Update Time : 02:02:43 pm, Sunday, 23 August 2026