3:07 pm, Friday, 6 November 2026

ইরানের ওপর যেকোনো হামলার জবাব আরও বড় পরিসরে দেওয়ার হুঁশিয়ারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের ওপর আক্রমণ করা হলে তার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।

তবে, তেহরান আগে থেকে হামলা চালাবে না বলে নিশ্চিত করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র। আকরামিনিয়া আরও জানান, আগের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা মেরামত করা হয়েছে এবং নতুন কিছু সামরিক সরঞ্জামও বাহিনীতে যুক্ত করা হয়েছে।

সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোয় সাম্প্রতিক পরিবর্তনের বিষয়ে আকরামিনিয়া বলেন, এর লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত নেয়া এবং সামরিক প্রতিক্রিয়া জানানো।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার ওপর জোর দেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসময়, তেহরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশে ইতিহাসের সর্বোচ্চ সাড়ে ৪৮ লাখ মামলা বিচারাধীন, তীব্র বিচারক সংকট

ইরানের ওপর যেকোনো হামলার জবাব আরও বড় পরিসরে দেওয়ার হুঁশিয়ারি

Update Time : 02:59:27 pm, Sunday, 23 August 2026