3:33 pm, Friday, 6 November 2026

সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান বলেন, “সরকারের সকল কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অনেক বড়। একই সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ও জাতীয় ঐক্যের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। ” তিনি বলেন, দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গর্বের জায়গাগুলো অক্ষুণ্ন রাখার দায়িত্বও সরকারের রয়েছে।

সরকারের দায়িত্ব গ্রহণের সময়কে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শতভাগ চেষ্টা করছে। ভুলত্রুটি সবারই হতে পারে। তবে নৈতিকতার জায়গা থেকে সরকার খুবই শক্ত অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সরকারের নির্দেশনা হলো দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়া।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য মানুষ জানতে পেরেছে। আন্দালিভ রহমান বলেন, জুলাই আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। সব দিক থেকেই তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের এই মন্ত্রণালয়ের মূল কাজ নিয়ন্ত্রণ করা নয়, বরং নিয়মমাফিক পরিচালনা বা রেগুলেট করা—এ বিষয়টি গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে। গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিচার বিভাগ, রাজনীতি, স্ট্যাটুটরি বডি, সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতে সময় লাগবে।

ক্ষতিগুলো মেরামত করা এবং নতুন পদ্ধতির উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে। সামাজিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে কোনো সিদ্ধান্তের মাধ্যমে যাতে অন্যায় না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আল্লাহর ওপর বিশ্বাসের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, যখনই আপনি ভালো কিছু করতে চাইবেন, আল্লাহর একটা রহমত আপনার ওপর থাকবে।

আপনার ইনটেনশন যদি ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা একটা ডিভাইন ব্লেসিং (ঐশ্বরিক আশীর্বাদ) দিয়ে দেন। কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, এটি একটি টিমওয়ার্ক। রাজনীতিতে আমার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজের বিষয়ে কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করাই আমাদের অন্যতম দায়িত্ব।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শীতের শুরুতেই নয়াদিল্লিতে বিপজ্জনক পর্যায়ে বায়ুদূষণ, ধোঁয়াশায় ঢেকে গেছে পুরো শহর

সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর

Update Time : 05:16:26 pm, Sunday, 23 August 2026