10:15 pm, Monday, 12 October 2026

যমুনা বহুমুখী সমবায় সমিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যমুনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সমিতির সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। উৎসবমুখর পরিবেশে রাজধানীর কাফরুলে রূপসী প্রো-অ্যাক্টিভ ভিলেজ কনভেনশন হলে যমুনা বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সদস্যদের সম্মতিক্রমে ২০২৬-২৭ সালের জন্য ৯ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক মো. খাইরুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ নির্বাচিত হন। সমবায় অধিদপ্তরের তদন্ত ও অভিযোগের ভিত্তিতে পূর্বের কমিটির অনিয়ম ও দুর্নীতি রোধে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির দুই তৃতীয়াংশের বেশি সদস্যর উপস্থিতিতে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির বিগত ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অনিয়মতান্ত্রিক কার্যক্রম, দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, আর্থিক অব্যবস্থাপনা এবং নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা না করাসহ মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় সদস্যদের স্বার্থ, আমানত ও অধিকার সুরক্ষা এবং সমিতির কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি সমিতির কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে। সভায় সিদ্ধান্ত হয়, অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি সমবায় আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভোটার তালিকা প্রণয়ন, সমিতির প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন এবং ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবে।

এ ছাড়া নবগঠিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি সমিতির স্বার্থে বিগত ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ও অনিয়মের বিষয়গুলো যথাযথভাবে নথিভুক্ত করার পাশাপাশি প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করে। সমিতির সদস্যদের অধিকার সংরক্ষণ এবং আইন ও বিধি প্রতিপালনের মাধ্যমে সমিতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার নতুন প্রকল্প

যমুনা বহুমুখী সমবায় সমিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

Update Time : 05:46:01 pm, Sunday, 23 August 2026