বাংলাদেশের বিপক্ষে ঢাকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল ম্যাচ খেলার সম্ভাবনা উঁকি দিয়েছে। ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়ামে মাঠ পরিদর্শনের পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
বাফুফে সূত্র বলছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল।





















