2:10 am, Monday, 9 November 2026

রাঙ্গুনিয়ায় আবদুল মান্নানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় আবদুল মান্নানের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর উপজেলার মধ্যবেতাগীতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সর্বস্তরের নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরী, ব্যাংক কর্মকর্তা সৈয়দ সাহেদুল আলম, মাহমুদুল্লাহ চৌধুরী, আবুল কাশেম, মোহাম্মদ মুন্না, মো. মামুন, ছাত্র মো. সায়েম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আবদুল মান্নানের খুনিরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আবদুল মান্নানকে হত্যা করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় আবদুল মান্নানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : 01:32:03 pm, Saturday, 12 September 2026