2:10 am, Monday, 9 November 2026

চাঁদপুরে প্রথমবারের মতো ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে প্রথমবারের মতো সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহরের মুনিরা ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, জেলায় এসএসসিতে ১২২৪ জন জিপিএ-৫ পেয়েছে। সদর ও হাইমচরে ৫৫৫ জন এবং ৯২ ভাগ উপস্থিত রয়েছেন। শিক্ষা শুধু বইয়ে সীমাবদ্ধতা থাকলে হবে না। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্ম চর্চায় থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। লেখাপড়ার জন্য চাঁদপুর হবে ওয়ান স্টপ সার্ভিস। ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা ছাড়া সব চাঁদপুরে আছে।

চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাইমচর কলেজসহ সব কলেজের পড়ালেখার মান এক করা হবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকার চাঁদপুর বিশ্ববিদ্যালয় করেছেন। ইতোমধ্যে চাঁদপুর মেডিকেল কলেজের আটটা সেশনের শিক্ষার্থীরা বের হয়েছেন। মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চায় তোমরা দেশ পরিবর্তনে অংশ নিবে।

সুন্দর চাঁদপুর বিনির্মাণে ভূমিকা রাখবে। আগামীতে বিসিএস ডাক্তার সব চাঁদপুরেই হবে। তবে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় একটু সময় লাগবে। আগামী দুই তিন বছরের মধ্যে সরকারের কাজগুলো দৃশ্যমান হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি তোমাদেরও ভূমিকা রাখতে হবে। মাদকের বিষয়ে তোমরা ৯৯৯ নাইনে ফোন দিবে বা প্রয়োজনে ছবি ভিডিও করে পাঠিয়ে দিবে। মাদক চাঁদপুরে থাকবেন।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, ভূমি দখলদারদের চাঁদপুরে জায়গা হবে না। এই নেতা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন গরিব মেধাবীদের সহায়তা করা হবে। লেখাপড়া বন্ধ করা যাবে না। একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ।

তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। উচ্চমাধ্যমিকে ভালো ফল করলে তোমরা তোমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবে। ক্লাসের তুলনা হয় না। প্রাইভেটের উসিলায় ক্লাস বর্জন করা যাবে না। মোবাইলকে শিক্ষা কাজে ছাড়া ব্যবহার করা যাবে না। ফেসবুক মেসেঞ্জারে থাকলে জীবনকে পিছিয়ে ফেলবে। এগুলো বর্জন করলে আমি আশা করি তুমি ভালো ফল করবে।

তোমাদের আগ্রহই তোমাদের লক্ষ্যে পৌঁছে দিবে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, একজন শিক্ষক স্বপ্নদ্রষ্টা। শিক্ষকদের মেধাশূন্য হওয়া যাবে না। একজন শিক্ষককে স্মার্ট শিক্ষক হতে হবে। শিক্ষকরা আন্তরিকতার সাথে ক্লাস নিলে শতভাগ উপস্থিতি হবে এটা আমি বিশ্বাস করি। আপনাদের আন্তরিকতায় শিক্ষার্থীরা ভালো ফল করবেই। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক এটি এম মোস্তফা হামিদী, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম, হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জোছনা আক্তার মমতাজ, রতন কুমার বাইন ও রাশেদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের তাজবীর হান্নান, নীলকমল মাদ্রাসার শিক্ষার্থী ফারিহা ও হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম।

আলোচনা শেষে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

চাঁদপুরে প্রথমবারের মতো ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

Update Time : 03:44:08 pm, Saturday, 12 September 2026