7:19 am, Tuesday, 10 November 2026

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদি মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। মিছিলের আগে শহীদি মসজিদ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে পরিবহন, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় ও পণ্য পরিবহন খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়। তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়।

জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুলমাল সম্পাদক এম এইচ লোকমান, মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রেডিয়ানএক্স সৌরপ্রযুক্তির মাধ্যমে চার্জ ছাড়াই সচল রাখা যাবে ডিভাইস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

Update Time : 01:17:46 am, Wednesday, 23 September 2026