9:30 am, Monday, 9 November 2026

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি সামরিক বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। মাটিতে আছড়ে পড়ার পর বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় ‘টিইউ-৯৫’ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।

তবে দুর্ঘটনার সময় এতে কোনো গোলাবারুদ ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে অ্যারোস্পেস ফোর্সেসের একটি বিশেষ কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিধ্বস্ত বিমান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

‘তুপোলেভ টিইউ-৯৫’ সোভিয়েত আমলে তৈরি একটি বৃহৎ বোমারু বিমান। এটি পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপে সক্ষম। ১৯৫২ সালে বিমানটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয় এবং ১৯৫৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। কয়েক দশক পরও রুশ সামরিক বাহিনী বিমানটি ব্যবহার করছে এবং নিয়মিত সামরিক মহড়ায় এর অংশগ্রহণ রয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে দূরবর্তী এলাকায় এ ধরনের বিমান দুর্ঘটনা অবশ্য নতুন নয়।

গত বছরের জুলাইয়ে খারাপ আবহাওয়ার মধ্যে তিনদা শহরের দিকে যাওয়ার সময় একটি ‘আন্তোনভ এএন-২৪’ বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৪৮ জনের সবাই নিহত হন। এর আগে ২০২১ সালের আগস্টে কামচাটকা উপদ্বীপে ১৬ জন আরোহী নিয়ে একটি ‘মিল মি-৮’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। হেলিকপ্টারটির অধিকাংশ আরোহী ছিলেন পর্যটক।

সাম্প্রতিক দুর্ঘটনায় বিমানের একজন ক্রু সদস্য আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন। মাঝারি ধরনের আঘাত নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

Update Time : 10:07:29 am, Wednesday, 30 September 2026