7:06 am, Monday, 9 November 2026

দক্ষ হাতে প্রবাসে সাফল্যের গল্প

দক্ষ হাতে প্রবাসে সাফল্যের গল্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন দেশের অসংখ্য তরুণ। কারো চোখে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন, কারো লক্ষ্য নিজের ভাগ্য বদলানো, আবার কেউ চান দেশের বাইরে গিয়ে একটি স্থায়ী কর্মজীবন গড়ে তুলতে।

প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধানে পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। তবে বিদেশের শ্রমবাজারে এখন শুধু শারীরিক শ্রম দেওয়ার সক্ষমতা থাকলেই চলছে না। দিন দিন বাড়ছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর চাহিদা। নির্মাণ, উৎপাদন, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা, পরিবহন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে নিয়োগদাতারা এমন কর্মী খুঁজছেন, যারা নির্দিষ্ট কাজ জানেন, যন্ত্রপাতি পরিচালনায় পারদর্শী এবং কর্মক্ষেত্রের নিয়মকানুন সম্পর্কে সচেতন।

এই পরিবর্তিত বাস্তবতায় বিদেশযাত্রার আগে দক্ষতা অর্জন হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একই দেশে একই ধরনের কাজে নিয়োজিত দুই কর্মীর বেতন, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশে পার্থক্য তৈরি হতে পারে তাদের দক্ষতার কারণে। অদক্ষ শ্রমিক যেখানে সাধারণ কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেন, সেখানে প্রশিক্ষিত কর্মী তুলনামূলক ভালো পদ, বেশি বেতন এবং পেশাগত উন্নতির সুযোগ পেতে পারেন।

বিদেশে যাওয়ার আগে তাই শুধু পাসপোর্ট, ভিসা ও টিকিটের প্রস্তুতি নয়; নিজের কাজের দক্ষতা বাড়ানোর প্রস্তুতিও জরুরি। শ্রমবাজারে বদলাচ্ছে চাহিদা বিশ্বের শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির ব্যবহার, শিল্পায়ন, নগরায়ণ এবং জনসংখ্যার বয়সগত পরিবর্তনের কারণে বিভিন্ন দেশে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। একই সঙ্গে অনেক প্রচলিত কাজেও যুক্ত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিনির্ভর পদ্ধতি।

ফলে নিয়োগদাতারা এখন শুধু কর্মী নিয়োগের দিকে নজর দিচ্ছেন না, বরং কর্মীর কাজের মান, অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও সমস্যা সমাধানের সক্ষমতাকেও গুরুত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নির্মাণ, বৈদ্যুতিক কাজ, প্লাম্বিং, এসি ও রেফ্রিজারেশন মেরামত, ওয়েল্ডিং এবং ভারী যন্ত্রপাতি পরিচালনায় দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে কেয়ারগিভিং, নার্সিং, হসপিটালিটি, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কারিগরি পেশায় দক্ষ জনশক্তির সুযোগ রয়েছে।

পূর্ব এশিয়ার দেশগুলোতেও উৎপাদন, কৃষি, মেশিন পরিচালনা ও প্রযুক্তিনির্ভর কাজে প্রশিক্ষিত কর্মীদের গুরুত্ব বাড়ছে। তবে প্রতিটি দেশের চাহিদা, নিয়োগনীতি, ভাষাগত যোগ্যতা ও পেশাগত সনদের শর্ত আলাদা। তাই কোনো দেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সেই দেশের নির্দিষ্ট শ্রমবাজার সম্পর্কে জানা প্রয়োজন। কোন দক্ষতায় মিলতে পারে ভালো কর্মসংস্থান বিদেশের শ্রমবাজারে চাহিদা অনুযায়ী পেশাগত দক্ষতা অর্জন করলে কর্মসংস্থানের ক্ষেত্র অনেকটাই বিস্তৃত হতে পারে।

বিশেষ করে কারিগরি ও সেবামূলক পেশায় প্রশিক্ষিত কর্মীদের জন্য রয়েছে নানা সম্ভাবনা। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ভবন ও শিল্পকারখানার বৈদ্যুতিক সংযোগ, মেশিন মেরামত, সার্কিট, মোটর ও ইলেকট্রিক্যাল সিস্টেম পরিচালনায় দক্ষ কর্মীদের বিভিন্ন দেশে প্রয়োজন রয়েছে। ওয়েল্ডিং ও মেটাল ফ্যাব্রিকেশন জাহাজ নির্মাণ, শিল্পকারখানা, নির্মাণ ও ভারী প্রকৌশল খাতে ওয়েল্ডিং একটি গুরুত্বপূর্ণ পেশা।

এ কাজে প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতা ও স্বীকৃত সনদ থাকলে কর্মীর পেশাগত গ্রহণযোগ্যতা বাড়ে। এসি ও রেফ্রিজারেশন আধুনিক ভবন, হোটেল, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন হয়। ভারী যন্ত্রপাতি পরিচালনা এক্সকাভেটর, ক্রেন, ফর্কলিফট, বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্র পরিচালনায় প্রশিক্ষিত কর্মীরা নির্মাণ ও শিল্প খাতে কাজের সুযোগ পেতে পারেন।

কেয়ারগিভিং ও স্বাস্থ্যসেবা বয়স্ক ও অসুস্থ ব্যক্তির পরিচর্যা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগীর দৈনন্দিন যতœ এবং নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণ থাকলে বিভিন্ন দেশের পরিচর্যাসেবা খাতে কাজের সুযোগ তৈরি হতে পারে। হোটেল ও হসপিটালিটি রান্না, বেকারি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউসকিপিং ও হোটেল ব্যবস্থাপনায় দক্ষ কর্মীদের জন্য আন্তর্জাতিক পর্যটন ও সেবা খাতে সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গাড়ি মেরামত, প্লাম্বিং, টাইলস স্থাপন, কার্পেন্ট্রি, লজিস্টিকস ও গার্মেন্টস খাতেও দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। তবে কোন পেশায় কত কর্মী প্রয়োজন এবং বেতন কেমন হবে, তা নির্ভর করে গন্তব্য দেশ, নিয়োগদাতা, অভিজ্ঞতা ও কাজের চুক্তির ওপর। দেশে থেকেই দক্ষতা অর্জনের সুযোগ বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ নিতে এখন আর শুধু বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয় না।

বাংলাদেশ সরকারও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে বিভিন্ন পেশায় প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ২০২৬ সালের জুনে জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১০৪টি টিটিসি ও ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলছিল।

এসব প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, প্লাম্বিং, এসি মেরামত, নির্মাণকাজ, ভারী যন্ত্রপাতি পরিচালনা, বেকারি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বিএমইটির অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি ভাষা ও দক্ষতা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, কাজের মান যাচাইয়ের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।

কোনো ব্যক্তি আগে থেকেই কোনো পেশায় অভিজ্ঞ হলে তার সেই দক্ষতা মূল্যায়নের মাধ্যমে স্বীকৃতি বা সনদ পাওয়ার সুযোগ রয়েছে। বিদেশে চাকরির ক্ষেত্রে অনেক নিয়োগদাতা নির্দিষ্ট ট্রেডের সনদ ও দক্ষতা পরীক্ষার ফলকে গুরুত্ব দেন। ভাষা জানাও এক ধরনের দক্ষতা বিদেশে ভালো কাজ পাওয়ার ক্ষেত্রে কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত যোগ্যতাও গুরুত্বপূর্ণ।

একজন কর্মী যদি নিজের কাজ ভালোভাবে জানেন, কিন্তু কর্মস্থলের নির্দেশনা বুঝতে না পারেন, তাহলে তার পক্ষে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হতে পারে। জাপানে কাজ করতে চাইলে জাপানি ভাষা, দক্ষিণ কোরিয়ায় কোরীয় ভাষা, জার্মানিতে জার্মান ভাষা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আরবি ভাষার প্রাথমিক জ্ঞান কর্মীর জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে।

ইংরেজি ভাষায় যোগাযোগের সক্ষমতাও অনেক আন্তর্জাতিক কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভাষা জানা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বিদেশে দৈনন্দিন জীবন পরিচালনা, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা বোঝা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকার ক্ষেত্রেও সহায়ক। ২০২৬ সালে সরকারের পক্ষ থেকে জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয়, জার্মানসহ বিভিন্ন ভাষায় প্রশিক্ষণের উদ্যোগের কথা জানানো হয়েছে।

দক্ষতার সঙ্গে বাড়ে আয়ের সম্ভাবনা বিদেশে একজন কর্মীর বেতন নির্ধারণের ক্ষেত্রে তার পেশা, দক্ষতা, অভিজ্ঞতা, নিয়োগদাতা এবং সংশ্লিষ্ট দেশের শ্রম আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই প্রতিষ্ঠানে সাধারণ শ্রমিকের তুলনায় বিশেষায়িত কাজে পারদর্শী কর্মী বেশি বেতন পেতে পারেন। কারণ দক্ষ কর্মীকে নিয়োগ দিতে প্রতিষ্ঠানকে আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় না।

তিনি তুলনামূলক দ্রুত কাজ বুঝতে পারেন, যন্ত্রপাতি পরিচালনা করতে পারেন এবং উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখতে পারেন। উদাহরণ হিসেবে, একজন সাধারণ নির্মাণশ্রমিকের পাশাপাশি যদি কেউ বৈদ্যুতিক সংযোগ, টাইলস স্থাপন কিংবা ওয়েল্ডিংয়ের কাজ জানেন, তাহলে তার কাজের ক্ষেত্র বাড়তে পারে। একইভাবে একজন সাধারণ পরিচ্ছন্নতাকর্মীর তুলনায় হাউসকিপিং ব্যবস্থাপনা, আধুনিক পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম পরিচালনা এবং হোটেলসেবা সম্পর্কে প্রশিক্ষিত কর্মীর পেশাগত অগ্রগতির সুযোগ বেশি হতে পারে।

তবে দক্ষতা অর্জন করলেই যে প্রত্যেকের বেতন স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে, বিষয়টি এমন নয়। দক্ষতার স্বীকৃতি, অভিজ্ঞতা, নিয়োগচুক্তি এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সেটির মিল থাকতে হবে। তাই বিদেশে যাওয়ার আগে সম্ভাব্য বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম, আবাসন, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া জরুরি। বিদেশযাত্রার আগে যেসব প্রস্তুতি জরুরি বিদেশে কর্মসংস্থানের জন্য শুধু একটি প্রশিক্ষণ সনদ অর্জন করাই যথেষ্ট নয়।

কোন দেশে কোন পেশার চাহিদা রয়েছে, সেই দেশের নিয়োগদাতারা কী ধরনের যোগ্যতা চান এবং কী কী কাগজপত্র প্রয়োজন, তা আগে থেকেই জেনে নেওয়া উচিত। প্রথমত, নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী একটি পেশা নির্বাচন করতে হবে। এরপর স্বীকৃত প্রশিক্ষণকেন্দ্র থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে হবে। সম্ভব হলে সংশ্লিষ্ট পেশায় বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে।

পাশাপাশি গন্তব্য দেশের ভাষা, কর্মসংস্কৃতি ও শ্রম আইন সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে। বিদেশে চাকরির জন্য আবেদন করার সময় প্রশিক্ষণ সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এবং প্রয়োজনীয় ভাষাগত সনদ প্রস্তুত রাখা ভালো। নিয়োগদাতার চাহিদা অনুযায়ী দক্ষতা পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতিও থাকতে হবে। বিশেষ করে কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির প্রলোভনে পড়ে বিদেশযাত্রার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

চাকরির প্রস্তাব, নিয়োগদাতা, ভিসা, বেতন ও চুক্তিপত্র যাচাই করে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যেতে হবে। বিএমইটির ছাড়পত্র ছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশযাত্রা ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সরকারি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মেও প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ বাংলাদেশের জন্য বিদেশের শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম শর্ত হলোÑ দক্ষ জনশক্তি তৈরি।

দীর্ঘদিন ধরে দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত থাকলেও তাদের একটি বড় অংশ সাধারণ শ্রমনির্ভর কাজে যুক্ত। ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের পেশাগত অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণকেন্দ্রের পাশাপাশি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং বিদেশি নিয়োগদাতাদের মধ্যে সমন্বয় প্রয়োজন।

কোন দেশে কোন পেশার কর্মী প্রয়োজন, কী ধরনের প্রশিক্ষণ দিলে কর্মীরা সেই চাকরির উপযোগী হবেন এবং কোন সনদ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যÑ এসব বিষয় বিবেচনায় রেখে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণের মান নিশ্চিত করা জরুরি। অনেক ক্ষেত্রে কেবল সনদ অর্জনের জন্য প্রশিক্ষণ নেওয়া হলেও বাস্তবে কর্মীরা কাজের উপযোগী দক্ষতা অর্জন করতে পারেন না।

এ প্রবণতা দূর করতে প্রশিক্ষণে ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক কর্মপরিবেশের সঙ্গে পরিচিত করার ব্যবস্থাও থাকতে হবে। বিদেশে কাজ করে দেশে ফিরে আসা কর্মীদের অভিজ্ঞতাকেও কাজে লাগানো যেতে পারে। তারা বিভিন্ন দেশের কর্মপরিবেশ, প্রযুক্তি ও কাজের পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

তাদের অভিজ্ঞতা নতুন কর্মীদের প্রশিক্ষণে যুক্ত করা গেলে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। রেমিট্যান্সের পাশাপাশি বাড়বে দেশের ভাবমূর্তি বিদেশে কর্মরত একজন দক্ষ কর্মী শুধু নিজের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করেন না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার পাঠানো রেমিট্যান্স গ্রামীণ অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, আবাসন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

অন্যদিকে দক্ষ কর্মীদের কাজের মান ভালো হলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তিও শক্তিশালী হয়। একজন কর্মীর পেশাদারত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও কাজের দক্ষতা পরবর্তী সময়ে একই দেশের আরও কর্মীর জন্য সুযোগ তৈরি করতে পারে। তাই বিদেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে শুধু কর্মীর সংখ্যা বাড়ানো নয়, তাদের পেশাগত মান বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

একজন দক্ষ কর্মী বিদেশে গিয়ে ভালো বেতন পাওয়ার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মর্যাদা ও ভবিষ্যতে উন্নতির সুযোগও পেতে পারেন। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে অনেকেই জমি বিক্রি করেন, ঋণ নেন কিংবা পরিবারের সঞ্চয় ব্যয় করেন। সেই বিনিয়োগের যথাযথ প্রতিদান পেতে হলে প্রস্তুতির শুরুতেই দক্ষতা অর্জনকে গুরুত্ব দিতে হবে। কারণ বিদেশের শ্রমবাজারে এখন শুধু কর্মীর প্রয়োজন নেই, প্রয়োজন কাজ জানা, প্রশিক্ষিত ও দায়িত্বশীল কর্মীর।

একসময় বিদেশযাত্রার প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হতো কাজ করার শারীরিক সক্ষমতা। সময়ের পরিবর্তনে সেই ধারণা বদলেছে। এখন হাতে-কলমে কাজ শেখা, প্রযুক্তির ব্যবহার জানা, ভাষায় দক্ষতা এবং পেশাগত সনদ একজন কর্মীর পরিচয়কে আরও মূল্যবান করে তুলছে। তাই বিদেশে যাওয়ার আগে নিজেকে দক্ষ করে তোলাই হতে পারে সাফল্যের প্রথম সিঁড়ি। বিদেশের মাটিতে ভাগ্য বদলাতে শুধু পাসপোর্ট নয়, প্রয়োজন দক্ষতার পুঁজি।

কারণ অদক্ষ শ্রম দিয়ে কাজ পাওয়া গেলেও দক্ষতা দিয়েই তৈরি হয় ভালো কর্মসংস্থান, বাড়ে পেশাগত মর্যাদা এবং উন্মুক্ত হয় সম্ভাবনার নতুন দুয়ার।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দক্ষ হাতে প্রবাসে সাফল্যের গল্প

দক্ষ হাতে প্রবাসে সাফল্যের গল্প

Update Time : 06:58:33 am, Monday, 9 November 2026