রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার তিনি যোগদান করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ধারা ৯(২) অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলামকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।





















