5:01 am, Tuesday, 6 October 2026

শিক্ষকদের অবদান স্মরণে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) তে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। ৫ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের জ্ঞান, প্রজ্ঞা, মূল্যবোধ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।

এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল, “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status, and shaping our futures.” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ।

তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষা ও সমাজ গঠনে তাঁদের দীর্ঘমেয়াদি অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শিক্ষকরা শুধু জ্ঞান প্রদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে পথ দেখান।

তাঁদের জ্ঞান, পরামর্শ ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। অনুষ্ঠানে বিইউবিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসাইনকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকদের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়।

তাঁদের জ্ঞান, মেধা, পরামর্শ ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও সক্ষম করে তুলতে শিক্ষকদের এই অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বিইউবিটি। বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও তাঁদের পেশার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রোনালদোকে ছাড়াই পর্তুগাল কোয়ার্টার ফাইনালে

শিক্ষকদের অবদান স্মরণে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Update Time : 01:12:54 am, Tuesday, 6 October 2026