8:02 am, Wednesday, 7 October 2026

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও জ্বরে আক্রান্ত হওয়ায় কোনো ম্যাচ না খেলেই তাকে দ্রুত দেশে ফিরে আসতে হয়েছিল।

ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে স্বস্তির খবর, জ্বর থেকে পুরোপুরি সেরে উঠেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। গত ১ অক্টোবর টেস্ট দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়লেও শান্ত তাদের সঙ্গী হতে পারেননি। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় শঙ্কা কাটিয়ে অবশেষে দলে যোগ দিচ্ছেন টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস নিশ্চিত করেছেন, সোমবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে রওনা হন শান্ত। জাপানে জ্বরে আক্রান্ত হওয়ার পর বেশ ভুগতে হয়েছিল নাজমুলকে। ধারণা করা হচ্ছিল, ডেঙ্গু হয়ে থাকতে পারে তার। তবে দেশে ফিরে দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন তিনি। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর গত রাতে বিসিবির চিকিৎসা বিভাগের ছাড়পত্র পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

আর সুস্থ হয়েই মিরপুর একাডেমি মাঠের নেট জোরকদমে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন এই বাঁহাতি ব্যাটার। আবুধাবিতে গিয়ে শান্ত দলের সঙ্গে দুই দিনের প্রস্তুতির সময় পাবেন। এরপর আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে, শান্তর অনুপস্থিতিতে টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।

যেখানে আগে ব্যাট করে ২৩৪ রানে অলআউট হয় টাইগাররা। উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) অন্তর্ভুক্ত নয়, ফলে এটি দল ঝালিয়ে নেওয়ার একটি চমৎকার সুযোগ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

Update Time : 04:36:46 am, Tuesday, 6 October 2026