12:30 pm, Monday, 9 November 2026

স্বাস্থ্য খাতে বড় চ্যালেঞ্জ ও চিকিৎসাসেবা সম্প্রসারণের তাগিদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষায়িত চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট এবং চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয়— সব মিলিয়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

এ পরিস্থিতিতে চীনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করছে। দেশে অন্তত ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি। হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক বিনিময়, যৌথ চিকিৎসাকেন্দ্র এবং চিকিৎসা প্রযুক্তি স্থানান্তরের মতো উদ্যোগে বিস্তৃত হচ্ছে দুই দেশের অংশীদারত্ব।

তবে এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে সাধারণ মানুষ কতটা সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পাচ্ছেন এবং বাংলাদেশের নিজস্ব স্বাস্থ্যসেবা সক্ষমতা কতটা বাড়ছে, তার ওপর। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতা এখন শুধু চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নেই। বরং বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং গবেষণার ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মতো উদ্যোগ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি চীনা চিকিৎসক দলের সফর, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের সুযোগ স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, দক্ষ জনবল, যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং সাধারণ মানুষের জন্য সেবা কতটা সহজলভ্য ও সাশ্রয়ী হচ্ছে তার ওপর। স্বাস্থ্য অবকাঠামো ও মেগা প্রকল্প : দেশের স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বিশেষ করে উত্তরাঞ্চল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের ঘনবসতিপূর্ণ জেলাগুলোতে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মেগা প্রকল্প বাস্তবায়নে চীন কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে।

নীলফামারীতে অত্যাধুনিক ১ হাজার শয্যাবিশিষ্ট ১০ তলা জেনারেল হাসপাতাল ২০২৮ সালের মধ্যে চালুর লক্ষ্যে প্রায় ২ হাজার ২৯৩ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত হয়েছে, যার সিংহভাগই আসছে চীনা অনুদান থেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প চীনা সরাসরি অর্থায়নে বাস্তবায়নাধীন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে চীন ৪০ লাখ (৪ মিলিয়ন) মার্কিন ডলারেরও বেশি মূল্যের চিকিৎসা সামগ্রী অনুদান হিসেবে দিয়েছে। বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসাপ্রাপ্তি সহজ করতে চীনের ঐতিহ্যবাহী হেইনান জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ এবং চিকিৎসায় বিশেষ ছাড় বা ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে দেশের চিকিৎসা সরঞ্জামের প্রায় ৯০ শতাংশেরও বেশি আমদানি করে, যা হাইটেক পার্ক বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের মাধ্যমে স্থানীয়ভাবে সংযোজন শিল্পে রূপান্তরের বড় সম্ভাবনা তৈরি করছে। বাড়ছে দেশীয় সক্ষমতাও : বিদেশি চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি দেশীয় চিকিৎসক, প্রযুক্তিবিদ ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোও স্বাস্থ্য খাতের জন্য বড় চ্যালেঞ্জ।

দেশের বড় হাসপাতালগুলোতে এমআরআই, সিটি স্ক্যান, ল্যাপারোস্কোপি ও অন্যান্য আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। চীনের সহযোগিতায় এসব যন্ত্র পরিচালনা ও রোগ নির্ণয়ে দেশীয় চিকিৎসক এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতাও তৈরি হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশ-বিদেশে প্রশিক্ষণ, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা এবং হাসপাতালভিত্তিক হাতে-কলমে কাজের সুযোগ এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।

তবে উন্নত সফটওয়্যার, জটিল ডেটা বিশ্লেষণ ও এআইনির্ভর রোগ নির্ণয় প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহারে দক্ষ জনবল গড়ে তুলতে আরও প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী রূপালী বাংলাদেশকে বলেন, দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতা সম্প্রতি অন্য যেকোনো সময়ের চেয়ে লক্ষ্যণীয়। দেশটি বাংলাদেশে বেশ কয়েকটি হাসপাতাল তৈরিসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে।

কিন্তু আমাদের চিকিৎসা সরঞ্জাম আমদানিনির্ভরতা কমাতেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সাধারণ চিকিৎসা উপকরণের কিছু অংশ দেশে উৎপাদিত হলেও উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতির ক্ষেত্রে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা রয়েছে। এ অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজন, স্থানীয় উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা প্রযুক্তি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে।

শুরুতে সব ধরনের যন্ত্র দেশে তৈরি করা সম্ভব না হলেও ধাপে ধাপে যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সেবা স্থানীয়ভাবে গড়ে তোলা যেতে পারে। চীনসহ বিদেশি অংশীদারদের সঙ্গে স্বাস্থ্য খাতের সহযোগিতার প্রকৃত মূল্যায়ন তাই শুধু কতটি আধুনিক যন্ত্র বা হাসপাতাল যুক্ত হলো, তা দিয়ে করা যাবে না। এসব প্রযুক্তি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বাংলাদেশ কতটা নিজস্ব দক্ষ জনবল তৈরি করতে পারছে সেটিই হবে দীর্ঘমেয়াদি সক্ষমতার বড় মাপকাঠি।

যা বলছেন বেসরকারি হাসপাতালের উদোক্তারা : ইউরোপ বা আমেরিকার যন্ত্রপাতির তুলনায় চীনা আধুনিক চিকিৎসা সরঞ্জামগুলো (যেমন- সিটি স্ক্যান, ভেন্টিলেটর, এমআরআই) অত্যন্ত সাশ্রয়ী এবং এদের কার্যকারিতাও আন্তর্জাতিক মানের। কম বাজেটে হাসপাতালের আধুনিকায়নে এগুলো বড় ভূমিকা রাখছে। বড় সীমাবদ্ধতা হলো আফটার-সেলস সার্ভিস ও মেইনটেইন্যান্স। গ্যারান্টির মেয়াদ শেষ হওয়ার পর ছোটখাটো যান্ত্রিক ত্রুটি বা খুচরা যন্ত্রাংশের জন্য বিদেশি সাপ্লাইয়ার বা প্রকৌশলীদের ওপর দীর্ঘ সময় নির্ভর করতে হয়।

এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি হাসপাতালের অনেক দামি মেশিন মাঝেমধ্যে অকেজো হয়ে পড়ে থাকে। এর থেকে বের হতে চীনা প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে রাজধানীর ইউনিভার্সের মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্য খাত আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি।

স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা : বাংলাদেশের স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লেও এর সুফল এখনো সবার কাছে সমানভাবে পৌঁছায়নি। বড় হাসপাতালগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত হলেও সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। বিশেষ করে দামি সিটি স্ক্যান, এমআরআই, ভেন্টিলেটর বা অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হলে দ্রুত মেরামত ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় সেবা বন্ধ থাকার ঝুঁকি তৈরি হয়।

স্থানীয় পর্যায়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার ও দক্ষ টেকনিশিয়ানের ঘাটতি থাকায় অনেক ক্ষেত্রেই বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তার ওপর নির্ভর করতে হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসা ব্যয়ের প্রশ্ন। সরকারি হাসপাতালে কম খরচে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকলেও দীর্ঘ অপেক্ষা, সীমিত সক্ষমতা কিংবা যন্ত্রপাতি অকেজো থাকার কারণে অনেক রোগীকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়।

সেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর পরীক্ষা তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চিকিৎসা ব্যয়ের চাপ বাড়তে পারে। ফলে শুধু আধুনিক প্রযুক্তি দেশে আনা নয়, সেই প্রযুক্তির সেবা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা একটি বড় নীতিগত চ্যালেঞ্জ। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী সঠিক রোগ নির্ণয়ে প্রযুক্তির ব্যবহার চিকিৎসার মান বাড়াতে পারে।

কিন্তু অপ্রয়োজনীয় পরীক্ষা বা অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা রোগীর ব্যয় বাড়াতে পারে। হাসপাতাল ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও এখন সময়ের দাবি। রোগীর চিকিৎসা-ইতিহাস, প্রেসক্রিপশন, পরীক্ষা-নিরীক্ষার ফল, শয্যা ব্যবস্থাপনা এবং জরুরি সেবার তথ্য যদি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা যায়, তাহলে সেবার গতি ও স্বচ্ছতা বাড়ানো সম্ভব।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রূপালী বাংলাদেশকে বলেন, চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মেগা প্রকল্পটির লক্ষ্য হলো বিশেষায়িত চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ করা।

সরকার চিকিৎসা সরঞ্জাম আমদানিতে একক কোনো দেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে চায় না। হাইটেক মেডিকেল ডিভাইস স্থানীয়ভাবে উৎপাদনের জন্য ওষুধ শিল্পের মতো দেশীয় উদ্যোক্তাদের কর ও শুল্ক সুবিধা দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে নীতিগত আলোচনা চলছে। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে তাদের সহযোগিতার দ্বার অবারিত হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্পের সাথে সংগতি রেখে দেশের স্বাস্থ্য খাতের ডিজিটালাইজেশন দ্রুত এগিয়ে চলছে।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং উপজেলা হাসপাতালগুলোতে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে রোগীরা ঢাকা বা বিভাগীয় শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের দূরবর্তী পরামর্শ পাচ্ছেন। সরকারি হাসপাতালগুলোতে হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং সেন্ট্রালাইজড ডেটাবেজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, যা প্রশাসনিক জটিলতা ও কাগজের ব্যবহার কমিয়ে চিকিৎসকদের কাজের গতি বাড়াচ্ছে।

যেখানে আমরা চীনের অব্যাহত সহযোগিতা পাচ্ছি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

স্বাস্থ্য খাতে বড় চ্যালেঞ্জ ও চিকিৎসাসেবা সম্প্রসারণের তাগিদ

Update Time : 02:03:57 am, Thursday, 8 October 2026