2:50 pm, Monday, 12 October 2026

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার বেড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন মহল্লার বাসিন্দাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে শুরু হওয়া এ সংঘর্ষ মধ্যরাত পর্যন্ত চলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বনানী সংঘের উদ্যোগে বেড়া পৌরসভার ১০টি ওয়ার্ডের অংশগ্রহণে স্থানীয় বিপিন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের অংশ হিসেবে রোববার বিকেলে সাওদাগরপাড়া ও স্যান্নানপাড়ার মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছিল।

খেলায় দুই দল দুটি করে গোল করে সমতায় থাকলেও খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে দুই দলের সমর্থক ও গ্রামবাসীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে টুর্নামেন্টের আয়োজক বনগ্রামপাড়ার বাসিন্দারাও এতে জড়িয়ে পড়লে সংঘর্ষটি ত্রিমুখী রূপ ধারণ করে। এতে তিন মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে আহত অন্তত ১৮ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মিলন মাহমুদ ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১২ অক্টোবর) সকালে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কত রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে, বেলা ১১টা পর্যন্ত তার হিসাব পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার নতুন প্রকল্প

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৮

Update Time : 12:32:19 pm, Monday, 12 October 2026