2:12 pm, Monday, 9 November 2026

চুনতি বনের সুরক্ষায় বাঁশখালীতে সমন্বিত উদ্যোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও চুনতি বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বাঁশখালী উপজেলা অফিসার্স হলরুমে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আয়োজনে ‘জলবায়ু সহনশীল বন পুনরুদ্ধার (পুনরুদ্ধার-চুনতি)’ প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানা, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাছের মোহসিন হোসেন, ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ হোসাইন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান তন্ময়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বিপান্বিতা ভট্টাচার্য ও ইয়াসমিন জাহান মিল্কী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের বন কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক এবং সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও শিক্ষক প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। সেমিনারে চুনতি বনাঞ্চলের অবক্ষয় রোধ ও পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বন ও বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় সরকারি দপ্তর, স্থানীয় জনগোষ্ঠী ও অন্যান্য অংশীজনের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সেমিনার শেষে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত আটজনের মধ্যে মোট ৫ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

চুনতি বনের সুরক্ষায় বাঁশখালীতে সমন্বিত উদ্যোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Update Time : 12:26:59 am, Tuesday, 13 October 2026