12:44 pm, Monday, 2 November 2026

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতি মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ভবানন্দ পাল নামে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের মন্দিরপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভবানন্দ পাল জেলার পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক-সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে সিআর ৯০৩/২০২৬ নম্বর মামলা রয়েছে। মামলার কার্যক্রম চলাকালে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতের পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআর ৯০৩/২০২৬ নম্বর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ভবানন্দ পালকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত, পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া

ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতি মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক আটক

Update Time : 10:30:58 am, Monday, 2 November 2026