12:45 pm, Monday, 2 November 2026

শ্রমিকদের বিক্ষোভের জেরে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায়। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে এই বিক্ষোভ করেন শ্রমিকরা। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সকালের দিকে শিল্পাঞ্চলের সব পোশাক কারখানার শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দেন। তবে নিশ্চিন্তপুর এলাকার নিউএজ নামে একটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন শুরু করেন।

পরে সাড়ে ৯টার দিকে নিউএজ কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। তারা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে ওই এলাকা অনন্ত, টাউজার লাইন, হনরোল,আলমুসলিম কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা হামিম গ্রুপের সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত, পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া

শ্রমিকদের বিক্ষোভের জেরে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

Update Time : 11:17:40 am, Monday, 2 November 2026