4:31 pm, Monday, 9 November 2026

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের মনিরামপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রিফাত হোসেন (২৪) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন কোদলাপাড়া এলাকার বাসিন্দা। আহত রিফাত খড়কি এলাকার রশিদের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোহিতা বাজারে রাস্তা পার হচ্ছিলেন রুহুল আমিন। এ সময় রিফাতের মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে রুহুল আমিনের মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, মাথা ও বুকে প্রচণ্ড আঘাতের কারণে রুহুল আমিনের মৃত্যু হয়েছে। আহত রিফাতের অবস্থাও গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত

Update Time : 11:52:06 am, Thursday, 5 November 2026