4:31 pm, Monday, 9 November 2026

নাটোরের বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগীপাড়া মোড় বাজারে অবস্থিত বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোরেরা কয়েক দফায় দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল বাইরে নিয়ে যাচ্ছে। দোকানমালিক আবিদুল হক আসিফ বলেন, সকালে দোকান খুলতে এসে টিনের চালা কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

পরে হিসাব করে দেখেন, নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কয়েক দফায় চোরদের দোকানে প্রবেশ করে মালামাল নিয়ে যেতে দেখা গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

নাটোরের বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি

Update Time : 11:55:34 am, Thursday, 5 November 2026