2:54 pm, Friday, 6 November 2026

টেকনাফে মানবপাচারকারী চক্রের সাথে গুলি বিনিময়ে সেনাসদস্য নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানকালে সশস্ত্র সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ (২৭) নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা হয়।

গুলি বিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

এছাড়া, মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ফারজানা আফরোজের সঙ্গে আগেই তালাক সম্পন্ন হয়েছে, জানত পরিবারও: গোলাম মাওলা রনি

টেকনাফে মানবপাচারকারী চক্রের সাথে গুলি বিনিময়ে সেনাসদস্য নিহত

Update Time : 02:41:23 pm, Friday, 6 November 2026