2:59 pm, Friday, 6 November 2026

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে আরব জোটের সমর্থন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থনের কথা জানিয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তারা আইজেনকোটের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এই সমর্থন আনুষ্ঠানিক হলে পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের পক্ষে সুপারিশের সংখ্যা দাঁড়াবে ৬৭-তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি।

জয়েন্ট লিস্ট জানিয়েছে, দলটির অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারকে আবারও ক্ষমতায় আসা থেকে ঠেকাতেই এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে আরব দলগুলো।

তবে আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেও তার সঙ্গে আরব দলগুলো সরকার গঠনের জোটে যুক্ত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিরোধী জোটের অন্য কয়েকটি দলও আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশে ইতিহাসের সর্বোচ্চ সাড়ে ৪৮ লাখ মামলা বিচারাধীন, তীব্র বিচারক সংকট

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে আরব জোটের সমর্থন

Update Time : 02:48:47 pm, Friday, 6 November 2026