11:36 am, Sunday, 8 November 2026

ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল ইউনিয়ন করার প্রতিবাদে ও অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সড়কপথ ও রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই দুটি রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের নিদিষ্ট সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়েছে। যা এ বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করেন। সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে নিয়ে বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা করার প্রস্তাব করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপি নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠেন ওইসব ইউনিয়নের মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। যান মালের কোন ক্ষতি যাতে না হয় নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

হিমালয় অঞ্চলে চরম ঝুঁকিতে দুইশ হ্রদ, বাংলাদেশের ওপর বড় প্রভাবের শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

Update Time : 10:18:28 am, Sunday, 8 November 2026