2:02 am, Monday, 9 November 2026

সিআইডির কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে, পল্লবী থানার ভেতরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ ছাড়া ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলটি কার্যালয়ের ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর সিআইডি কার্যালয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এর কিছুক্ষণ পর রাত সোয়া ৮টার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে থানার গেটের ভেতরে ককটেলটি বিস্ফোরিত হয়।

এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। এর আগে সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে ও নীলক্ষেত মোড়ে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকার নতুনবাজার ১০০ ফিট সড়কে, থানার কিছুটা সামনে একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতেও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে চালক ও সহকারী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ছাড়া রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই দিন রাজধানীর বনানী ও মহাখালী এলাকার সেতু ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সরকারি সেবায় নাগরিকদের হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিআইডির কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

Update Time : 01:39:24 am, Monday, 9 November 2026