2:10 am, Monday, 9 November 2026

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এসআরবির এক সদস্য আহত হয়েছেন।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ ছাড়া মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, রাজধানীর ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামান্য সামনে সন্ধ্যায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

Update Time : 01:48:32 am, Monday, 9 November 2026