9:40 am, Monday, 9 November 2026

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসতে হয়।

সেই বাধ্যবাধকতা অনুসরণ করেই এবারের অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন। ইতোমধ্যে অধিবেশন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে এ অধিবেশন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনের মেয়াদ তুলনামূলক কম হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এসব বিলের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশন সংক্ষিপ্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি মাসে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

সে হিসাবে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে। এদিকে, চতুর্থ অধিবেশনের প্রথম দিনেই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অধিবেশনের মোট কার্যদিবস এবং বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সাধারণ আলোচনাসহ নিয়মিত সংসদীয় কার্যক্রম স্থান পাবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

Update Time : 09:13:20 am, Monday, 9 November 2026