1:34 am, Tuesday, 10 November 2026

ডিসেম্বর সামনে রেখে হার্ডলাইনে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিসেম্বর সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা, নাশকতা ও সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে সরকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা নজরদারি, টহল, তল্লাশি চলছে। গতরাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ডিসেম্বর ঘিরে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো পক্ষ যেন সহিংসতা বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা এবং সীমান্তবর্তী এলাকাগুলোয়ও নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ দেখছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার কৌশল হিসেবে।

অন্যদের মতে, আন্তর্জাতিক মধ্যস্থতায় দেশে ফেরার বিষয়ে কোনো রাজনৈতিক বা আইনি সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে তার প্রত্যাবর্তন ঘিরে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে দেওয়া একাধিক বক্তব্যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি গ্রেপ্তার কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেছেন।

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন বলেও খবর চাউর হয়েছে। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, দেশে ফিরলে গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকায় শেখ হাসিনার এ ঘোষণা আওয়ামী লীগের কোণঠাসা নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে।

তাদের মতে, তার দেশে ফেরার বিষয়টি অনেকাংশে ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান এবং সম্ভাব্য কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভরশীল। অন্য একটি অংশ মনে করেন, শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি দেশটির জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে। এ অবস্থায় নিরাপত্তা ও আইনি নিশ্চয়তার প্রশ্নে কোনো নতুন বন্দোবস্তের মাধ্যমে তার প্রত্যাবর্তনের পথ তৈরি হতে পারে।

পুলিশ সদর দপ্তর সূত্রের দাবি, গত এক মাসে সারা দেশে ৫৩ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের প্রথম আট দিনেই গ্রেপ্তার হয়েছে প্রায় ১২ হাজার। রাজধানী ঢাকায় প্রতিদিন গড়ে ৫০০ জনকে আইনের আওতায় আনা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বড় অংশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে সূত্রটি জানিয়েছে। তবে এসব গ্রেপ্তারের মধ্যে নিয়মিত অপরাধবিরোধী অভিযান, রাজনৈতিক মামলা ও সাম্প্রতিক নাশকতার ঘটনায় গ্রেপ্তারের পৃথক হিসাব জানা যায়নি।

সংশ্লিষ্টদের মতে, ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনার ক্ষেত্রে কারাগারের ধারণক্ষমতাও বড় উদ্বেগের বিষয়। দেশের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার হলেও বন্দির সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ফলে নতুন করে গণগ্রেপ্তার হলে কারাগারে ধারণক্ষমতার সংকট আরও বাড়তে পারে। অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, সমঝোতা ছাড়াই শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তা ঠেকাতে জোরপূর্বক প্রতিরোধের পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে।

কেবল পুলিশি শক্তি বা গণগ্রেপ্তারের মাধ্যমে এ ধরনের সংকট মোকাবিলা সম্ভব নয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহিংসতার পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় অতিরিক্ত বন্দির চাপ কারাগার ব্যবস্থাপনায় সংকট তৈরি করতে পারে। পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত আইজিপি জানান, আত্মগোপনে থেকে দলীয় কার্যক্রম পরিচালনাকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

ডিসেম্বরের আগেই তাদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচার ঠেকাতে সাইবার পুলিশ ইউনিট নজরদারি চালাচ্ছে। চলতি মাসের শুরু থেকেই রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। গতকাল পর্যন্ত ঢাকায় অন্তত ৩০টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সদস্যসহ কয়েকটি গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ করেছে পুলিশ। তবে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ, অর্থের উৎস এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করা তদন্তকারীদের জন্য বড় চ্যালেঞ্জ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ আকতার হোসেন জানান, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি জোরদারের পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নজর রাখা হচ্ছে। জানা গেছে, রাজধানীর নিরাপত্তায় ডিএমপির দুই শতাধিক চেকপোস্ট সক্রিয় রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশ ও বের হওয়ার পথ, ফ্লাইওভার এবং বিভিন্ন মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। মোবাইল টিম, পায়ে হেঁটে ও মোটরসাইকেলে টহলও বাড়ানো হয়েছে। ডিবি, বিশেষায়িত পুলিশ ইউনিট ও এপিবিএনের সদস্যদের মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিসেম্বর ঘিরে প্রয়োজন হলে নতুন করে চেকপোস্ট বাড়ানো এবং নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদারের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলকে বেআইনি কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদও বলেছেন, ডিসেম্বর ঘিরে রাজধানীতে বিশৃঙ্খলা বা জনজীবন অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কেবল চেকপোস্ট ও তল্লাশি বাড়িয়ে নাশকতা প্রতিরোধ করা সম্ভব নয়। বিস্ফোরক তৈরির উপকরণ কোথা থেকে আসছে, কারা সরবরাহ করছে, অর্থের উৎস কী এবং পরিকল্পনার সঙ্গে কারা জড়িত, তা আগেই শনাক্ত করা জরুরি।

অন্যথায় ঘটনার পর গ্রেপ্তার অভিযান চালিয়েও নাশকতার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ, বিজিবি, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত চলছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনে এ তৎপরতা আরও জোরদার করা হবে।

অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ করছি, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে। ’ এদিকে পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের নাশকতা রুখতে সমন্বিতভাবে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিসেম্বর সামনে রেখে সীমান্ত ও সীমান্তবর্তী জেলাগুলোয় নজরদারি বাড়ানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা, সন্দেহজনক চলাচল এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ চলছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা বা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ্যে পাওয়া যায়নি।

রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে। সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন, কারখানা বন্ধ ও সড়ক অবরোধের ঘটনা নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করেছে। শ্রমিক অসন্তোষের মধ্যে গতকাল সোমবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সাভার, আশুলিয়া ও মিরপুর ছাড়াও নারায়ণগঞ্জ ও গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেলের মাধ্যমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জামের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. নুরুল হুদা মাঠপর্যায়ের সদস্যদের তদারকি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার মতে, শুধু দৃশ্যমান পুলিশ মোতায়েন করে সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। কোথায় সংঘাতের আশঙ্কা রয়েছে, কারা সহিংসতার পরিকল্পনা করছে এবং বিস্ফোরক বা দাহ্য পদার্থের সরবরাহ কোথা থেকে হচ্ছে, তা আগাম শনাক্ত করতে হবে।

অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. মুহাম্মদ ওমর ফারুক ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি নজরদারি, টহল এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রমতে, নিরাপত্তা পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়। থানা পুলিশ, ডিবি, এসআরবি, বিজিবি এবং অন্যান্য সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও দায়িত্ব বণ্টন নিশ্চিত করা না গেলে বিচ্ছিন্ন পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।

এদিকে ডিসেম্বর ঘিরে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও স্বাভাবিক জীবনযাত্রা সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কর্মসূচি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য বজায় রেখে আইন প্রয়োগ করতে হবে। শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলের আইনসম্মত সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সহিংসতা ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া জরুরি।

শুধু রাজধানী নয়, বিভাগীয় শহর, জেলা সদর, সীমান্তবর্তী এলাকা, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, রেলস্টেশন, বাস টার্মিনাল, বিমানবন্দর ও শিল্পাঞ্চলের নিরাপত্তাও বিবেচনায় রাখা হচ্ছে। একই সঙ্গে গুজব ও উসকানিমূলক প্রচার মোকাবিলায় তথ্য যাচাই এবং দায়িত্বশীল যোগাযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকারের একাধিক সংস্থা। সংশ্লিষ্টদের মতে, ডিসেম্বরের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কয়েকটি বড় পরীক্ষা রয়েছে।

সম্ভাব্য নাশকতা আগেই শনাক্ত করা, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি মোকাবিলা এবং অপরাধের প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে পারলেই বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। প্রস্তুতির মূল্যায়ন শুধু কতজন সদস্য মোতায়েন করা হলো, কতটি চেকপোস্ট বসানো হলো কিংবা কতজনকে গ্রেপ্তার করা হলো, তা দিয়ে করা যাবে না।

সহিংসতার আগাম সংকেত শনাক্ত, অপরাধীদের আইনের আওতায় আনা, নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষা এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার সক্ষমতাই হবে প্রকৃত মাপকাঠি। বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার পরিণতি এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কিংবা অন্য রাজনৈতিক পক্ষগুলোর কর্মসূচি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে, তা সময়ই বলে দেবে।

তবে সাম্প্রতিক বিস্ফোরণ, অগ্নিসংযোগ, রাজনৈতিক উত্তেজনা ও শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ আইনশৃঙ্খলা বাহিনীর সামনে একাধিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি পেশাদারত্ব, নিরপেক্ষতা, গোয়েন্দা সক্ষমতা ও আইনের শাসন প্রতিষ্ঠাই হবে নিরাপত্তা প্রস্তুতির প্রকৃত পরীক্ষা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মূল্যস্ফীতির কারণে অর্থনীতির সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ

ডিসেম্বর সামনে রেখে হার্ডলাইনে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

Update Time : 01:12:03 am, Tuesday, 10 November 2026