2:23 am, Wednesday, 11 November 2026

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা এক কিশোর তার ওপর হামলা চালায়। পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় হামলাকারী।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জাকিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত জাকিয়া বর্তমানে চিকিৎসাধীন। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ছয় সিসিটিভির নজরদারিতেও হাবিপ্রবি ভান্ডার শাখা থেকে ৩ ডেকচি চুরি

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

Update Time : 01:38:31 am, Tuesday, 10 November 2026