7:47 am, Tuesday, 10 November 2026

স্মার্টফোন ধীরগতির হয়ে যাওয়ার প্রধান ৫টি কারণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হঠাৎ ধীরগতি কিংবা হ্যাং হওয়ার সমস্যায় পড়েন অনেকেই। তখন দ্রুত সমাধান হিসেবে ফোন রিস্টার্ট করেন। এতে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও বারবার রিস্টার্ট করলেই ফোনের গতি বাড়ে না।

বরং ফোন ধীরগতির হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি। স্মার্টফোন স্লো হওয়ার পেছনে রয়েছে কয়েকটি সাধারণ কারণ। এর মধ্যে অন্যতম হলো স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া। ফোনে অতিরিক্ত ছবি, ভিডিও ও অপ্রয়োজনীয় ফাইল জমে গেলে বিভিন্ন অ্যাপ ঠিকমতো কাজ করতে পারে না। তাই নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল মুছে স্টোরেজ খালি রাখা প্রয়োজন। দ্বিতীয় কারণ ভারী অ্যাপের ব্যবহার।

বেশি মেমোরি ও প্রসেসিং ক্ষমতা প্রয়োজন হয় এমন অ্যাপ একসঙ্গে চালালে ফোনের গতি কমে যেতে পারে। যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার করা হয় না, সেগুলো আনইনস্টল করাই ভালো। তৃতীয়ত, পুরোনো সফটওয়্যার ফোনের কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। অপারেটিং সিস্টেম ও অ্যাপের নতুন সংস্করণে অনেক সময় বিভিন্ন ত্রুটি সংশোধন করা হয়। তাই নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা জরুরি।

চতুর্থ কারণ ব্যাটারির দুর্বলতা। পুরোনো বা ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে কিছু স্মার্টফোনে কার্যক্ষমতা সীমিত হয়ে যেতে পারে। অন্যদিকে পঞ্চম কারণ হার্ডওয়্যারের সীমাবদ্ধতা। পুরোনো ফোনে আধুনিক ও ভারী অ্যাপ চালাতে গেলে ধীরগতি দেখা দিতে পারে। ফোনের গতি বাড়াতে অপ্রয়োজনীয় ফাইল সরানোর পাশাপাশি অব্যবহৃত অ্যাপ মুছে ফেলুন। কোনো নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময় ফোন স্লো হলে সেটি আপডেট করুন কিংবা ক্যাশ পরিষ্কার করে দেখতে পারেন।

এরপরও সমস্যা থাকলে ব্যাটারি ও হার্ডওয়্যার পরীক্ষা করানো প্রয়োজন। ফোন হ্যাং করলে বা কোনো অ্যাপ বারবার বন্ধ হয়ে গেলে একবার রিস্টার্ট করা কার্যকর হতে পারে। এতে চলমান অ্যাপ ও সাময়িক সিস্টেম প্রক্রিয়াগুলো নতুন করে চালু হয়। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফোন রিস্টার্ট করার প্রয়োজন নেই। বারবার রিস্টার্ট করেও সমস্যার সমাধান না হলে প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে।

মনে রাখতে হবে, রিস্টার্ট সাময়িক সফটওয়্যার সমস্যা দূর করতে পারে, কিন্তু স্টোরেজের ঘাটতি, ব্যাটারির ত্রুটি কিংবা হার্ডওয়্যারের সমস্যার স্থায়ী সমাধান নয়। তাই ফোন ধীরগতির হলেই বারবার রিস্টার্ট না করে প্রয়োজনীয় যতœ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্মার্টফোনের কার্যক্ষমতা ঠিক রাখা জরুরি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

স্মার্টফোন ধীরগতির হয়ে যাওয়ার প্রধান ৫টি কারণ

স্মার্টফোন ধীরগতির হয়ে যাওয়ার প্রধান ৫টি কারণ

Update Time : 07:25:17 am, Tuesday, 10 November 2026